Posts

Showing posts from September, 2023

ইডিয়ট

Image
 ধর্ম - প্রত্যেক মানুষের কাছে মহান  সৃষ্টিকর্তার (আল্লাহর) দেয়া অপূর্ব ফয়সালা। যার মাধ্যমে নিজের জীবন পরিশীলিত হবে। চলার পথ মসৃণ হবে। তাই ধর্ম মানার ক্ষেত্রে সবার দৃষ্টিভংগি হবে শ্রদ্ধার। নিজের ধর্মকে শ্রদ্ধা করি কি না সেটা বুঝার উপায়ও হচ্ছে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অন্যের ধর্মবিশ্বাসকে সম্মান করা। বিজ্ঞানের এই অসম্ভব উৎকর্ষতার যুগে এসে ইসলাম যখন সর্বগ্রাহী একটি ধর্ম হিসাবে প্রমাণিত হচ্ছে, যখন ইসলামের সকল বিষয় বৈজ্ঞানিক মানদন্ডে উত্তীর্ণ হয়ে বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে সেসময় এই দেশের সুশীলদের মধ্যে কতিপয় অর্ধশিক্ষিত, অশিক্ষিতরা ইসলামকে কটাক্ষ করে নিজেদেরকে জ্ঞানী (!!) ও মুক্তমনা (?!) হিসাবে প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে। এসব ধর্মবিরোধীরা সকল শ্রেণীর মানুষের কাছে "ইডিয়ট "।

মানবতার বন্ধু

Image
 রাসুলুল্লাহ (স) এর জীবনী ভিত্তিক অনন্য গ্রন্থ,  যুগশ্রেষ্ঠ  লেখক,  বিশিষ্ট দায়ী ইলাল্লাহ, পাকিস্তানের অন্যতম আলেমে দ্বীন জনাব নঈম সিদ্দিকী রচিত "মুহসিনে ইনসানিয়াত" গ্রন্থের বাংলা অনুবাদ "মানবতার বন্ধু মুহাম্মদ রসুলুল্লাহ (স)।" গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ হয়েছে। যার নাম Human Benefactor। রাসুলুল্লাহ (স) এর বিস্ময়কর মাক্কী জীবন ও অসাধারন নেতৃত্ব গুণে পরিচালিত মাদানী জীবন এর এক ঝলক এই কিতাব। সূর্য কে যেমন আয়নায় দেখা যায় কিন্তু একটা পূর্ণ সূর্যের অবয়ব ধারন অসম্ভব তেমনি রাসুলুল্লাহ (স) এর জীবনীও এক কিতাবে দেখার চেষ্টা করা হয়েছে স্বার্থকভাবে। প্রিয় পাঠক, আশা করি আপনার ব্যক্তিগত সংগ্রহশালাকে এই বই আরো সম্বৃদ্ধ করবে।

আমার প্রেরণায় হযরত ওমর (রা:)

  মহান আল্লাহ তায়ালার দরবারে কোটি শুকরিয়া যিনি দয়াময় হয়ে আমাদেরকে রাসুলুল্লাহ (সাঃ) এর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। রাসুলের উম্মতগণের মাঝে অন্যতম সেরা ব্যাক্তিত্ব মুসলিম জাহানের ২য় খলিফা, প্রেসিডেন্ট হযরত ওমর (রা)। যেমন দু:সাহস, তেমনি মেজাজ, জ্ঞান, নৈতিকতা ও শ্রেষ্ঠ যোদ্ধা। হযরত ওমরের  ব্যাপারে ররসুলুল্লাহ (স) এত হাদিস আছে যে এক লেখায় সেটি ফুটিয়ে তোলা অসম্ভব। তিনিই সেই ব্যক্তি যিনি ইসলাম গ্রহণের কথা সর্বপ্রথম সবার সম্মুখে উচ্চারণ করেছেন, ঘোষণা দিয়ে হিজরত করেছেন, আবু বকর (রা) কে খিলিফা হিসাবে মেনে নেয়ার ব্যাপারে তার সিদ্ধান্ত ও বায়আত ছিল যুগান্তকারী। লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে তিনি একমাত্র যার সিদ্ধান্তের সমর্থনে আল কোরআনের ২২ টি আয়াত নাজিল হয়েছে। তিনি একই সংগে অন্যায়ের বিরুদ্ধে কঠোরতম এবং সত্যের পক্ষে অবিচল।  তাই রাসুলুল্লাহ (স) তাকে ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দিয়েছেন। খলিফার দায়িত্ব গ্রহণের পর তার নমনীয়তা, প্রয়োজনে আগের চেয়ে বেশি কঠোরতা, রাতে বিচরণ করে নাগরিকদের দেখভাল করা, সুবিধা-অসুবিধা জেনে তাৎক্ষণিক সমাধান প্রদান, বিচার ব্যবস্থা, জননিরাপত্তায় পুলিশ, সেনাবা...